Type Here to Get Search Results !

দুই সপ্তাহ ধরে কম্পিউটার পণ্যের দাম একই রকম

 


 রাজধানীর একটি কম্পিউটার দোকানে কি–বোর্ড দেখছেন একজন ক্রেতা

দুই সপ্তাহ আগে প্রসেসর ও সলিড স্টেট ড্রাইভের (এসএসডি) দাম কিছুটা বেড়েছিল রাজধানীর কম্পিউটার বাজারগুলোয়। এরপর টানা দুই সপ্তাহ যন্ত্রাংশের দরদাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কম্পিউটার পণ্যের দাম বাড়েনি, কমেওনি।

ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।


প্রসেসর :

ইন্টেল: কোর আই ৯ ৬.০০ গিগাহার্টজ  (গি.হা.) ১৪ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৯ ৫.৮০  গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫২ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৪ হাজার টাকা, কোর আই ৫ ৫.৩০ গি.হা. ১৪ প্রজন্ম ৩৯ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ ৪.৬০ গি.হা. ১৩ প্রজন্ম ২৬ হাজার ২০০ টাকা এবং কোর আই ৩ ৪.৫০ গি.হা. ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।

এএমডি: রাইজেন ৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪৯  হাজার ৫০০ টাকা, রাইজেন ৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গি.হা. ২১ হাজার ৫০০ টাকা, রাইজেন ৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩২ হাজার ৫০০ টাকা ও রাইজেন ৫ ৫৬০০জি ৩.৯০-৪. ৪০ গি.হা. ১৪ হাজার টাকা।


মাদারবোর্ড :

আসুস: ইএক্স-এইচ৬১০এম-ভি৩ ডিডিআর৪ ১০ হাজার ৯০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস ডিডিআর৪ ১৯ হাজার ৫০০ টাকা। গিগাবাইট: বি৭৬০এম ডিএস৩এইচ ডিডিআর৪ ইন্টেল ১৫ হাজার ৯০০ টাকা, বি৪৫০এম ডিএস৩এইচ ভি২ ডিডিআর৪ এএমডি ১২ হাজার ৮০০ টাকা। এমএসআই: প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার ৮০০ টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার টাকা।