Type Here to Get Search Results !

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন, অধিনায়ক স্যান্টনার


কেইন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না কেইন উইলিয়ামসনের। ২৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজটিতে থাকছেন না পেস অলরাউন্ডার কাইল জেমিসনও। অধিনায়ক উইলিয়ামসনের হাঁটুতে সমস্যা, জেমিসনের হ্যামস্ট্রিংয়ে।

উইলিয়ামসন ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। আর দুই খেলোয়াড়ের জায়গায় দলে ডাকা হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, সম্প্রতি ফিরে আসা হাঁটুর চোটের কারণে আপাতত পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। আর জেমিসনকে নতুন বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়ার জন্য ঝুঁকিমুক্ত রাখতে চায় তারা।

এ বিষয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কেইন ও কাইল দুজনকেই আমরা সামনের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য সেরা অবস্থায় পেতে চাই। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।’


কেইন উইলিয়ামসনের জায়গায় বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলে ঢুকেছেন রাচিন রবীন্দ্র

রাচিন রবীন্দ্র

কেইন উইলিয়ামসনের জায়গায় বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলে ঢুকেছেন রাচিন রবীন্দ্র
শামসুল হক

উইলিয়ামসন, জেমিসনের জায়গায় আসা রবীন্দ্র ও ডাফি দুজনই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৩.১৮ গড়ে ১৪৫ রান এবং বল হাতে ৬.৬৭ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন। আর ডানহাতি পেসার ডাফি ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১০ উইকেট।